
বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ই নভেম্বর রামকান্তপুর ইউনিয়নের তাঁতি পাড়ায় ইউনিয়ন বাসীর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আবুল হাসেম সুজন।
মতবিনিময় সভা তিনি বলেন, ধানের শীষ প্রতীকের রাজবাড়ী-১ আসনের কান্ডারী সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সর্বোচ্চ ভোটে আমরা বিজয়ী করবো। জেলার মধ্যে রামকান্তপুর ইউনিয়নকে ভোটের আনুপাতিক হারে ১ম স্থানে রাখবো আমরা।মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা ধানের শীষের ভোট চাইবো।খৈয়াম সাহেবের জন্য ভোট চাইবো।তারেক রহমান ও খালেদা জিয়ার জন্য ভোট চাইবো।এর মাধ্যমে আমরা রামকান্তপুর ইউনিয়নকে সর্বোচ্চ সম্মানিয় স্থানে অধিষ্টিত করবো। এই রাজবাড়ী জেলা সহ সারাদেশ ব্যাপী ৩০০ আসনে আমাদের এই উদ্যোগ কে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করবো।
মতবিনিময় সভায় রামকান্তপুর ইউনিয়ন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST