রোববার (২৫ ডিসেম্বর) কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামীয়া প্রাঙ্গণে তিন দিনব্যাপী ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। কুড়িগ্রাম মুজাহিদ কমিটি আয়োজিত এ ইজতেমার এবারের আখেরি মোনাজাতে দুই লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন। ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব গোলজার হোসেন বলেন, এবারই সবচেয়ে বেশি মানুষ আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। গত বৃহস্পতিবার বাদ জোহর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। শুক্রবার জুমার নামাজে খুৎবা ও নামাজে ইমামতি করেন চরমোনাই পীরের ছোট ভাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। নামাজে লাখো মুসল্লি অংশ নেন। ইজতেমার তিন দিনব্যাপী বয়ানে অংশ নেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, নব মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী রেজাউল করীম আবরার, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির জয়নুল আবেদীনসহ অনেকে। শেষ দিনের মোনাজাত পরিচালনা করেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। মোনাজাতে দেশ, জাতির শান্তি ও সম্মৃদ্ধি কামনাসহ ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লি, সাংবাদিক, নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সদস্যসহ বিশ্বের সব মুসলমানের জন্য মাগফিরাত কামনা করা হয়।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!
১
ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ
২
রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ
৩
জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ
৪
রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
৫
জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর
৬
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ
৭
রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল
৮
পদত্যাগের গুঞ্জন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা
৯
১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।
১০
নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ
১১
শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
১২
দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ
১৩
বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম