নিউজ এডিটর
২৪ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফ কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহজাহান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ২১ মে (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটক শাহজাহান মোল্লা ওই এলাকার মৃত তারা মোল্লার ছেলে। ভুক্তভোগী মোছাঃ মনিকা আক্তার স্থানীয় আব্দুল গনীর মেয়ে এবং সে  ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত শাহজাহান মোল্লা সরকারি ভিজিএফ কার্ড দেওয়ার কথা বলে ওই কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মুঠোফোনে শাহজাহানের সাথে যোগাযোগ করেন। একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন । পরবর্তীতে প্রভাবশালী একটি মহল বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ধর্ষণ চেষ্টার শিকার ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে  অভিযোগের ভিত্তিতে মাদারগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজাহান মোল্লাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এসময় মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান দৈনিক অভিযোগ বার্তা’র প্রতিনিধিকে জানান, অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST