শীতে গিজারের বিকল্প হতে পারে ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ ডিসেম্বর ২০২৪, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতে গিজারের বিকল্প হতে পারে ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ

অভিযোগ বার্তা ডেস্কঃ

শীত আসতে না আসতেই অনেকেই চিন্তায় পড়েছেন। কেননা, শীতকালে ঠান্ডা পানি কীভাবে গরম করবেন সেই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে।পানি গরম করে ব্যবহার করা বেশ ঝক্কির কাজ। কিন্তু তারপরও গোসল করা, হাত-মুখে ধোয়ার জন্য একটু গরম পানি হলে ভালোই হয়। পানি গরম করার জন্য বেশিরভাগ মানুষের পছন্দ গিজার। এই বৈদ্যুতিক যন্ত্রের দাম বেশ চড়া। আবার ইনস্টলেশন করাও ঝামেলার কাজ। তাহলে উপায়?

যারা কম খরছে পানি গরম করতে চান তাদের প্রথম পছন্দ হতে পারে ইনস্ট্যান্ট ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপ। এই বৈদ্যুতিক যন্ত্র খুব সহজেই বাসা-বাড়ির পানির কল বা ট্যাপে ইনস্টল করা যায়। বিদ্যুৎ সংযোগ দিয়ে সহজেই মেলে গরম পানি। খুব অল্প সময়ের মধ্যেই।

বাজারে এই পানি গরম করার যন্ত্র পাবেন ইলেকট্রিক ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ নামে। দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারবেন। তবে ইলেকট্রোনিক্স পণ্যের দোকান থেকে দেখে-শুনে কেনাই ভালো।

ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপের সুবিধাঃ

-খুব সহজেই এবং দ্রুততার সঙ্গে পানি গরম করা যায়।

-পানির কলের সঙ্গেই স্থাপন করা যায়।

-সহজেই বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়।

-বাথরুমের পাশাপাশি হাত-মুখ ধোওয়ার বেসিন কিংবা কিচেন সিংঙ্কে স্থাপন করা যায়।

-ছোট আকারের এই পানি গরম করার যন্ত্র স্থাপন করতে মেকানিকের প্রয়োজন নেই।

-শীতকাল চলে গেলে অনায়াসেই খুলে ফেলা যায়।

-এটি বিদ্যুৎ সাশ্রয়ী।

-পানির কতটা গরম হসে সেই তাপমাত্রা নির্ধারণ করে দেওয়া যায়।

ইলেকট্রিক ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ ব্যবহারের সতর্কতাঃ

যেহেতু এটা বৈদ্যুতিক যন্ত্র তাই সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। বিশেষ করে পানি গরম হয়ে গেলে বন্ধ করে রাখা উচিত। মেশিন চালু অবস্থায় ট্যাপ চালু না করাই ভালো। সব সময় পাওয়ার অন রাখা উচিত নয়। ভেজা হাতে কখনোই প্লাগ স্পর্শ করা যাবে না।

ইলেকট্রিক ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপের দাম ব্র্যান্ড ও মডেল ভেদে এই যন্ত্রের দাম ২ হাজার থেকে ৪ হাজার টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১০

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১১

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১৩

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৪

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৫

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৬

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৮

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৯

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

২০

Design & Developed by BD IT HOST