
লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ
সিলেট নগরীর ঐতিহ্যবাহী রথ মেলার ২০২৬ সালের ইজারা সর্বোচ্চ দরদাতা হিসেবে পেয়েছে প্রগতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শাহিন সর্বোচ্চ দর প্রদান করে ইজারা লাভ করেন।
রবিবার (৫ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আগামী ১৬ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত চলবে সিলেটের ঐতিহ্যবাহী রথ মেলা। প্রতি বছরের মতো এবারও নগরীর রিকাবীবাজার এলাকায় রাস্তার দুই পাশে বসবে এই মেলা। মেলায় বিভিন্ন পণ্যের স্টল ও দোকান থেকে টোল আদায়ের দায়িত্ব পালন করবে প্রগতি এন্টারপ্রাইজ।
সিসিক সূত্রে জানা যায়, মাইদুল ইসলাম শাহিন ১২ লাখ ৮১ হাজার টাকা সর্বোচ্চ দর প্রদান করেন। দরপত্রের জামানত ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ তিনি মোট ১৭ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা সিসিক কার্যালয়ে জমা দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও বাজার শাখার প্রধান বিশ্বজিৎ দেব।
ইজারা পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাইদুল ইসলাম শাহিন বলেন, এবারের রথ মেলাকে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খলভাবে আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন। এ কাজে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST