সিলেটে সরকারি আদেশ জারি, টিলা কাটলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে সরকারি আদেশ জারি, টিলা কাটলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি,সিলেটঃ

বসতঘরের আড়ালে কাটা হচ্ছে টিলা। সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় পাহাড় সাবাড় করে এমনটাই করছে লোকজন।

সিলেটে পরিবেশ সংরক্ষণ আইন উপেক্ষা করে টিলা কাটলেই আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি জেলায় টিলা কাটার প্রবণতা দেখা দেওয়ায় জেলা প্রশাসনের সীমান্ত শাখা থেকে এই আদেশ জারি করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় টিলা কাটা ঠেকাতে সরকারি এই আদেশ জারি করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, টিলা কাটার চেষ্টা চালালেই ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের জারি করা আদেশে বলা হয়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫–এর ৬ (খ) ধারা অনুযায়ী অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার ‘সিলেটে পাথরের পর টিলাও সাবাড়’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই স্থানীয় প্রশাসন টিলা কর্তনকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে গত কয়েকদিন সিলেট সদর উপজেলা ও মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় টিলা কর্তনকারী ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি টিলা কাটায় একজনকে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১০

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১১

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১২

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৩

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৪

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৫

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৬

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৭

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৯

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST