
মৌলভীবাজার প্রতিনিধিঃ
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ রোহিঙ্গা ও এক বাংলাদেশি নাগরিককে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকালে তাদের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফ কর্তৃক বাংলাদেশে প্রবেশ করানো মোট ১৮ জনকে সীমান্তের অভ্যন্তর থেকে আটক করা হয়েছে।
পরিচয় শনাক্ত শেষে আইনানুগ ব্যবস্থার জন্য তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি পুরুষ এবং ১৭ রোহিঙ্গা রয়েছেন।
এদিকে রোহিঙ্গাদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৮ জন শিশু। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST