নিউজ এডিটর
৯ মার্চ ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

অনলাইন ডেস্কঃ ​টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেয়ে মায়া আক্তারের রঙিন স্বপ্নে এখন শুধুই অন্ধকারের ছায়া। ঘর বাঁধার রঙিন স্বপ্ন আর উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মায়াকে নিঃস্ব করে দিয়ে পালিয়েছেন এক চীনা যুবক। ভালোবাসা আর বিশ্বাসের এমন মর্মান্তিক পরিণতির কথা জানিয়ে টিকটকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন এই তরুণী। ​ঘটনার প্রেক্ষাপটে যা ​জানা গেছে, গত দুই দিন আগে মায়াকে ‘চীনে নিয়ে যাওয়ার কথা বলে ঘাটাইলের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসেন ওই চীনা যুবক। ঢাকায় এসে তারা একটি হোটেলে ওঠেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সুযোগ বুঝে মায়ার সাথে থাকা ২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা নিয়ে চম্পট দেন ওই বিদেশি প্রেমিক। বর্তমানে মায়ার কাছে সেই প্রতারকের শুধুমাত্র একটি চীনা নাগরিক কার্ডের আইডি কার্ড ছবি ছাড়া আর কোন কিছু নেই। ​লাইভে এসে মায়ার আর্তনাদ ও বাবা-মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন,​”আমি তাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে। কিন্তু সে আমার সব স্বপ্ন শেষ করে দিয়ে পালিয়েছে। বিশ্বাসের মর্যাদা না দিয়ে আমাকে মাঝপথে ফেলে রেখে সব লুট করে নিয়ে গেল।” ​একপর্যায়ে নিজের বাবা-মায়ের উদ্দেশ্যে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে মায়া বলেন,​”বাবা-মা, আমি তোমাদের অনেক ভালোবাসি। কখনো বলতে পারিনি। যদি কোনোদিন তোমাদের মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের ভালো সন্তান হতে পারিনি। তোমাদের কাছে আর কিছু চাই না, শুধু একটু দোয়া করো যেন আমি বেঁচে থাকতে পারি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST