নিউজ এডিটর
১৫ মার্চ ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি,দিনাজপুরঃ ভারতে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে শনিবার (১৫ মার্চ) হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।রোববার থেকে আবারও বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আগের নিয়মে শুরু হবে।হিলি বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ১৫ মার্চ ভারতে হোলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা এদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছে।ফলে আজ শনিবার এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।তিনি আরও জানান, শনিবার এই বন্দর দিয়ে ভারত থেকে সব কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে পণ্য লাড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, যেকোনো উৎসব বা সরকারি ছুটি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের আওতামুক্ত থাকে। তাই হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। অভিযোগ/হিলি
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST