মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ
ময়মনসিংহ, ২৩ জুলাই ২০২৫ঃ
জীবন বীমা কর্পোরেশন, ময়মনসিংহ রিজিওনাল অফিসের পক্ষ থেকে বীমাগ্রহীতা মরহুম ড. মোঃ শহীদুর রহমান-এর মরণোত্তর দাবির বাবদ টাকা ৪১,৩৫,১৭০/- (একচল্লিশ লক্ষ পঁইত্রিশ হাজার একশত সত্তর টাকা মাত্র) নমিনী জনাব মাহবুবা আফরোজের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক মহোদয়ের ব্যক্তিগত সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং ভাইস-চ্যান্সেলর মহোদয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল আলীম, বিভিন্ন অনুষদের সম্মানিত অধ্যাপকবৃন্দ, মরহুমের পরিবার ও আত্মীয়-স্বজন, জীবন বীমা কর্পোরেশন ময়মনসিংহ রিজিওনাল অফিসের ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ ফারুক হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ।
ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে মরহুম ড. শহীদুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দ্রুত দাবি নিষ্পত্তির জন্য জীবন বীমা কর্পোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির সেবা আরও সহজ ও আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠান শেষে চেকটি আনুষ্ঠানিকভাবে নমিনী জনাব মাহবুবা আফরোজের হাতে তুলে দেন ভাইস-চ্যান্সেলর ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST