নিউজ এডিটর
১৯ ডিসেম্বর ২০২৪, ৩:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫০ ভাগ কাজ না করেই লাপাত্তা ভারতীয় ঠিকাদার

অভিযোগ বার্তা ডেস্কঃ নাটোরের সিংড়া উপজেলার চলনবিল স্মার্ট সিটির হাইটেক পার্কের নির্মাণ কাজ ৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে। ৫০ ভাগ কাজ করার পর ভারতীয় এলএন্ডটি প্রতিষ্ঠান লাপাত্তা রয়েছে। স্থানীয়রা জানান, ২০২২ সালের ২৪ জুলাই তৎকালীন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামীকে নিয়ে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। হাইটেক পার্কটি স্টিল কাঠামোর সাততলা ভবন, তিনতলা ডরমিটরি ভবন, একটি সিনেপ্লেক্স ভবন ও খেলার মাঠ নির্মিত হবে সেসময় জানানো হয়।স্থানীয় সংবাদ কর্মী রাজু আহমেদ বলেন, প্রযুক্তিখাতে উন্নয়নে এই হাইটেক পার্ক নির্মাণ শুরু হয়। এই হাইটেক পার্কে স্থায়ীভাবে তিন হাজার জনের স্থায়ী কর্মসংস্থানের পাশাপাশি প্রতিবছর এক হাজার তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে উন্নত প্রশিক্ষণের সুযোগ থাকবে। তাই এটির দ্রুত নির্মাণ শুরু করার দাবি করেন তিনি। শিক্ষার্থী লিখন বলেন, ভারতীয় প্রতিষ্ঠানটি লাপাত্তা হওয়ার পর সর্বস্তরের মানুষের জন্য এখানে প্রবেশাধিকার নিষেধ করা হয়েছে। ভেতরে কি হচ্ছে তা কেউ জানে না? নির্মাণাধীন হাইটেক পার্কসংলগ্ন চা দোকানি রিপন বলেন, এখানে নির্মাণ কাজে যুক্ত থাকা অধিকাংশ লোকই গত ৫ আগস্ট দুপুরে চলে যান। এরপর থেকে এটি এভাবে পড়ে রয়েছে।হাইটেক পার্ক নির্মাণ কাজ কেন বন্ধ? এমন পশ্নে ভারতীয় এলএন্ডটির স্থানীয় প্রতিনিধি কোনো তথ্য দিতে রাজি হননি। এমনকি তার নাম ও পরিচয়ও দেননি তিনি। তবে সদ্য যোগদান করা সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘নির্মাণ কাজ শুরু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরে যোগাযোগ করবেন তিনি। এটি পুনরায় নির্মাণ কাজ শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’ প্রায় ৯ একর জমির উপর নির্মিত এই হাইটেক পার্ক নির্মাণের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় ব্যয় নির্ধারণ করেছে ১৯০ কোটি টাকা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১০

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১১

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১২

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৩

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৪

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৫

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৭

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৯

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

২০

Design & Developed by BD IT HOST