আজ থেকে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ জুন ২০২৫, ৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ থেকে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা

অভিযোগ বার্তা ডেস্কঃ

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজ ও ডিজাইনের ১ হাজার, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে এসেছে।

ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় সীমিতভাবে এই নতুন টাকা বিনিময়ের সুযোগ পাবেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোববার (১ জুন) থেকেই প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ও কয়েকটি ব্যাংকের মাধ্যমে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে। তবে পর্যাপ্ত মজুত না থাকায় রাজধানীর বাইরে অন্য জেলা শহরগুলোতে ঈদের আগে এই নতুন নোট সরবরাহ করা সম্ভব হবে না।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ব্যাংকগুলো হলো: সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক এবং ইস্টার্ন ব্যাংক। কোন শাখায় নতুন টাকা বিনিময় হবে, তা সংশ্লিষ্ট ব্যাংক নিজেরা ঠিক করবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।

চলমান সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত থাকবেই। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য নমুনা (নন-এক্সচেঞ্জেবল) ১০০০, ৫০ ও ২০ টাকার নোটও ছাপানো হয়েছে, যা নির্ধারিত মূল্যের বিনিময়ে মিরপুরের বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST