নিউজ এডিটর
৫ জুলাই ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপনারা শুধু মানুষ নয়, গনতন্ত্র রক্ষারও কারিগর, পত্নীতলায় সামসুজ্জোহা

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোটার,নওগাঁ: “শিক্ষকরা শুধু মানুষ বা জাতি গড়ার কারিগর নন, গণতন্ত্র রক্ষারও কারিগর। কারণ, ভোট গ্রহণের মাধ্যমে প্রকৃত মানুষকে নির্বাচিত করতে আপনাদের ভূমিকা অপরিসীম।” এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বিগত দিনে রাজনৈতিক চাপে নৈতিকতা বিসর্জন দিতে আপনাদের বাধ্য করা হয়েছিল। দোয়া করি, ভবিষ্যতে যেন এমন চাপ না আসে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষক কর্মচারীদের জন্য অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে।” সম্মেলনে মো. এস এম মোরশেদ আলমকে সভাপতি ও মো. শরিফুল ইসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, যুবদল নেতা রফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা শহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST