কটিয়াদীর করগাঁও ইউনিয়নে এম পি নূর মোহাম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - দৈনিক অভিযোগ বার্তা
admin
৩০ মে ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীর করগাঁও ইউনিয়নে এম পি নূর মোহাম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আশরাফুল ইসলাম রাজন,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৮ মে রবিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী লায়ন মোঃ সারোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক পর্যায়ক্রমে ডাংগেরগাঁও,করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ও দক্ষিণ বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এই মত বিনিময় ও আলোচনা সভা সমুহ অনুষ্ঠিত হয়েছে। করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী লায়ন সারোয়ার হোসেনের সভাপতিত্বে,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা সমুহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এম পি। উক্ত মত বিনিময় ও আলোচনা সভার সভা সমুহে উপস্থিত থেকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,৩ নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন লস্কর (মোহন), কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, চাঁন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সৈয়দ মুরাদ , কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর,জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃখালেক সরকার রাজু,মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু,করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার বোরহান উদ্দিন, করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন লিটন, যুগ্ন সাধারন সম্পাদক আসির উদ্দিন বকুল, করগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম জুয়েল,করগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কর্নেল,করগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক সরকার,কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী এস.এম.বায়জীদ, ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি নূর মোহাম্মদ এম পি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরে বলেন বর্তমান সরকারের এই উন্নয়নের ধারা কে অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সকল কে কাজ করার আহ্বান জানান। এ সময় সভা সমুহে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়া ও উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ গণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST