নিউজ এডিটর
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

কলকাতা প্রতিনিধিঃ বিদেশে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের বড় একটা অংশ এখনও ভারতমুখী। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রধান শহর কলকাতায় নিয়মিত চিকিৎসার জন্য যাতায়াত করেন বহু বাংলাদেশি। তবে, বড় ধরনের বিপত্তি ডেকে এনেছে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা। হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশের বহু রোগী ও তাদের স্বজনদেরকে। এর ফলে, চিকিৎসার পাশাপাশি খাবার, বিশ্রাম ও নিরাপদে থাকার বিষয়টি নিয়েও চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। সাধারণত ক্যানসারের মত জটিল রোগে আক্রান্তদের শারীরিক সমস্যার কারণেই হাসপাতালের কাছাকাছি কোনও জায়গায় থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। সেক্ষেত্রে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের পরিবারের প্রথম পছন্দ হাসপাতাল সংলগ্ন নিউ মার্কেট এলাকা। বাংলাদেশিদের ব্যাপক আনাগোনার কারণে কলকাতার ‘মিনি বাংলাদেশ’ হিসেবে পরিচিতি পেয়ে গেছে এলাকাটি। কিন্তু, গত ১৮ আগস্ট কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজনই ছিলেন বাংলাদেশের নাগরিক। এই ঘটনার পর শহরের বিভিন্ন হোটেলে পরিদর্শন শুরু করে কলকাতা পৌরসভা, ফায়ার সার্ভিস ও কলকাতা পুলিশ। হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ও অবকাঠামো যাচাই করতে গিয়ে কলকাতার বিপুলসংখ্যক হোটেলকে নোটিশও দেওয়া হয়েছে। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় প্রায় ৮০০টি আবাসিক হোটেল ও গেস্ট হাউস বন্ধ করে দিয়েছে প্রশাসন। কলকাতাজুড়ে যে অল্প কয়েকটি হোটেল খোলা রয়েছে, সেগুলোতেও থাকার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে এখন। কোথাও কোথাও বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে। সাধারণত কলকাতায় চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকেরা ঠাকুরপুকুর ও মুকুন্দপুরের হাসপাতালসংলগ্ন এলাকাকেই থাকার জন্য বেছে নেন। এখানে তুলনামূলক কম খরচে থাকার ব্যবস্থা পাওয়া যায় এবং হাসপাতালের কাছাকাছি থাকায় যাতায়াতও সহজ হয়। দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায় রয়েছে ডা. সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটি ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল নামেও পরিচিত। কম খরচে উন্নত চিকিৎসা পাওয়া যায় বলে এই হাসপাতালটি বাংলাদেশি রোগীদের কাছে বেশ জনপ্রিয়। ফলে প্রতিবছরই বাংলাদেশ থেকে অনেক রোগী এখানে চিকিৎসা নিতে যান। কিন্তু, বর্তমানে হোটেল বন্ধ থাকায় হাসপাতালটির বাইরে অপেক্ষা করতে দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের। দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায় রয়েছে ডা. সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এটি ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতাল নামেও পরিচিত। সরকারের কঠোর নির্দেশনার পর সেখানকার প্রায় প্রত্যেক আবাসিক হোটেল, গেস্ট হাউজের দরজাতেও পড়েছে তালা। আর তাতেই বিপাকে পড়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ক্যানসার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১০

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১১

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১২

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৩

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৪

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৫

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৬

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৭

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৯

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

২০

Design & Developed by BD IT HOST