কুষ্টিয়ায় প্রতিবন্ধীসহ ২ জনকে হত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১ মে ২০২৩, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় প্রতিবন্ধীসহ ২ জনকে হত্যা

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় এক প্রতিবন্ধীসহ ২জনকে হত্যা করা হয়েছে। এরমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন এবং জেলার দৌলতপুরে মানসিক এক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে ছোট ভাই শহিদুল ইসলাম মসলা বাটা শীল দিয়ে বড় রাশিদুল ইসলামের মাথায় আঘাত করলে সে মারা যান। ১ মে, সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত রাশিদুল ইসলাম (২৬) সদর উপজেলার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের খবির উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির বৈদ্যুতিক মোটর বসান। রবিবার রাতে মোটরটি চুরি হলে এনিয়ে বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাটি হয়। পরে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা মসলা বাটা পাটার শীল দিয়ে বড় ভাইয়ের মথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর দিলে ইবি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

হত্যার বিষয়ে ইবি থানার ওসি আননুর যাহিদ জানান, তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই। হত্যার পর থেকে ছোট ভাই শহিদুল ইসলাম পলাতক আছে। তাকে আটকের চেষ্টা চলছে।

অপরদিকে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে নুর সালাম (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে একই এলাকার শুকুর মন্ডলের ছেলে।

গত ২৪ এপ্রিলে ভোরে প্রতিবন্ধী নুর সালামকে কে বা কারা গলা কেটে গুরুতর আহত করে সোনাইকুন্ডি উত্তরপাড়া জামিয়াতুল মাদ্রাসার পাশের রাস্তায় ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রবিবার দিবাগত রাত ২.৩৫টায় তিনি মারা যান।

হত্যার ঘটনায় দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, ২৪ এপ্রিলে ভোরে প্রতিবন্ধী নুর সালামকে গলা কেটে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST