নিউজ এডিটর
২৩ অগাস্ট ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

​বিশেষ সংবাদদাতা, গোয়াইনঘাট (সিলেট) ​সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলংয়ের রাধানগর সীমান্ত এলাকা এখন চোরাচালান ও বেপরোয়া চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের বিট অফিসারকে প্রভাবিত করে ও ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন ধরে একছত্র আধিপত্য চালিয়ে যাচ্ছেন রিয়াজ নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা। স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, রিয়াজ পূর্বে পেশায় একজন সাধারণ সিএনজি চালক ছিলেন। তবে সীমান্ত এলাকার চোরাকারবারি এবং যুবলীগ-ছাত্রলীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলে তিনি নিজের ভাগ্য বদলে ফেলেন। গত ৫ আগস্টের পর তিনি লাইনম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এরপরই যেন তার হাতে আসে আলাদিনের চেরাগ। বিগত দুই বছরে আঙুল ফুলে কলাগাছ হওয়া রিয়াজ এখন লাখ লাখ টাকার মালিক। এলাকাবাসীর দাবি, রিয়াজ একসময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখলেও বর্তমানে বিএনপির পরিচয় ব্যবহার করে নিজের অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছেন। তার এই সিন্ডিকেটে সরাসরি সহযোগী হিসেবে কাজ করছেন স্থানীয় যুবলীগ নেতা আইনুল হকসহ একাধিক প্রভাবশালী মুখ। বড় বড় নেতাদের ম্যানেজ করে তিনি সীমান্ত দিয়ে অবাধে ভারতীয় পণ্য ও মাদকের চালান নিয়ে আসছেন। অনুসন্ধানে জানা যায়, রিয়াজ চক্রের মাধ্যমে সীমান্ত দিয়ে আসছে ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও মোটরসাইকেল। একই সঙ্গে ইয়াবা, ফেনসিডিল, মদ ও বিভিন্ন উত্তেজক ট্যাবেলেটের মতো মারাত্মক মাদক পাচারের সঙ্গেও সে সরাসরি জড়িত। সীমান্তজুড়ে পরিবহন ও পণ্য থেকে প্রতিদিন কাড়ি কাড়ি টাকা চাঁদা তুলে নিজেদের পকেটে ভরছে এই চক্র। প্রশাসনের চোখের সামনে এমন বেপরোয়া অপকর্ম চললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রিয়াজকে দল থেকে অবিলম্বে বহিষ্কারের জোরালো দাবি জানিয়েছেন, যাতে তার অপরাধের দায় দল না নেয়। একই সঙ্গে রাধানগর সীমান্তকে অপরাধমুক্ত করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রিয়াজ ও তার সহযোগীদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন গোয়াইনঘাটের সাধারণ এলাকাবাসী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১০

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১১

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১২

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৪

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৫

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৬

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৭

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৮

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৯

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

২০

Design & Developed by BD IT HOST