admin
৩১ ডিসেম্বর ২০২২, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২

কুষ্টিয়ার কুমারখালীতে একটি যাত্রীবাহী পাখিভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়েছে ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ভ্যানের চালক নাজমুল হোসেন (৩০)। এছাড়াও এঘটনায় ভ্যানের আরো দুই যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর-২২) সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক সড়কের কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের বাঁশআড়া নামের স্থানে এদুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের মো. সাকিম শেখের ছেলে। আর আহত ব্যক্তিরা একই এলাকার মো. দবির উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন ও মো. মজনুর ছেলে মো. রাসেল হোসেন (২০)। তাঁরা পেশায় নির্মাণ শ্রমিক। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে এদুর্ঘটনা ঘটেছে। এঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। পুলিশ ও এলাকাকাসী সুত্রে জানা গেছে, ঘন কুয়াশা উপেক্ষা করে প্যাখি ভ্যানে রাজমিস্ত্রি কাজের জন্য নাজমুল, হেলাম ও রাসেল কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালীর বাঁশআড়া এলাকায় পৌছালে সকাল সাড়ে ৮ টার দিকে পিছন দিক থেকে একটি খালি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায় । এতে ঘটনাস্থলে নাজমুল হোসেন (৩০) নিহত হন। আর স্থানীয় লোকজন ওপর দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে এদুর্ঘটনা ঘটেছে। এঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, ‘ভ্যানটিকে পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মারা যান। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় বলেন, ‘মরদেহ ও আহত ব্যক্তিরা কুষ্টিয়া সদর হাসপাতালে আছেন। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST