
মোঃ রমজান আলী,ঝিনাইদহঃ
মাদক, অনলাইন জুয়া,সন্ত্রাস,চুরি ডাকাতি ছিনতাই সহ সকল প্রকার সমাজের অসংঘতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে উপজেলা বাসীকে ঐক্যবদ্ধকরে জনবান্ধব উপজেলা উপহার দেওয়া হবে । মানুষ আজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলছে। অন্যায় বা অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ ঐক্য বদ্ধ হয়ে সমাজের সকল প্রকার অন্যায়ে বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যায় ও অপরাধ সমাজ থেকে দূর করতে পারলেই জনবান্ধন উপজেলা গঠন করা সহজ হবে। দেশের জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার
(১৩ ই আগস্ট ) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াত ইসলামীর উপজেলা আমির আজিজুর রহমান,মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো, আজাদ রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কোটচাঁদপুর দাখিল মাদ্রাসার অধ্যাক্ষ মো, বাহারুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল।
সভায় অতিথিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয় তুলে ধরা হয়।সভায় বক্তারা বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সকলে সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সে সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, বীর মুক্তি যোদ্ধা আবদুল মান্নান মৎস্য অফিসার দ্বীন ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, ঈমাম, প্রহিত, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST