ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলার পক্ষ থেকে মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি- দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২২ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলার পক্ষ থেকে মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি-

মোঃ খোরশেদ আলম, ময়মনসিংহ বিভাগীয় স্টাফ রিপোর্টার। তাং- ২১ ফেব্রুয়ারী ২০২৩ খ্রী. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-১৪২৯ বঙ্গাব্দ উদযাপনে প্রভাত ফেরিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও মহান ৫২ ‘র ভাষা আন্দোলনের ৭১ বছর পূর্তিতে ভাষা শহীদদের প্রতি নদীতে ৭১ টি প্রতিকী কাগজের নৌকা ভাসিয়ে নদীময় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলা শাখা। এ কার্যক্রমে নেতৃত্ব দেন ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলা শাখার ডিষ্ট্রিক ক্যাপ্টেন মোঃ খোরশেদ আলম ও কো-ক্যাপ্টেন (১) ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান। সাথে ছিলেন ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলার ১৭ জন স্বেচ্ছাসেবক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-১৪২৯ বঙ্গাব্দ, এ দিনটি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের জন্য গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে স্বরনীয় করে রাখতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলা শাখা ভাষা শহীদদের প্রতি শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ ও বাংলা ভাষা প্রতিষ্ঠার ৭১ বছরে ৭১ টি কাগজের নৌকা ভাসিয়ে বিশেষ কর্মসূচী পালন করে। নৌকা ভাসানো কার্যক্রম পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলা শাখার ডিষ্ট্রিক ক্যাপ্টেন মোঃ খোরশেদ আলম, সঞ্চালনা করেন, কো-ক্যাপ্টেন (১) ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: লুৎফর রহমান তালুকদার (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ১৪ নং দিগপাইত ইউনিয়ন শাখা)। আরো উপস্থিত ছিলেন ক্লিন রিভার বাংলাদেশ, জামালপুর জেলা শাখার কো-ক্যাপ্টেন গণ- মো: সাইদুর রহমান (কো-ক্যাপ্টেন), বিলাত আলী (কো-ক্যাপ্টেন), ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য মো: সোহরাব হোসেন, মোহাম্মদ আঃ আজিজ, কামরুল হাসান রানা, মো: রবিউল ইসলাম রুবেল (সাবেক সহ: সম্পাদক, জেলা ছাত্রলীগ, জামালপুর), মো: ফারুক হোসেন, মোঃ জালাল উদ্দীন, মোঃ আফসার আলী, (সভাপতি প্রার্থী ৭ নং ওয়ার্ড যুবলীগ, ১৪ নং দিগপাইত ইউনিয়ন শাখা), মোঃ আব্দুল মালেক, মোঃ জহুরুল ইসলাম, মোঃ আসাদুল, মোঃ রাসেল, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ জুয়েল রানা, মোঃ শামীম হোসেন প্রমুখ। ক্লিন_রিভার_বাংলাদেশ আগে_আমি_বদলাব_আমার_এই_বদলে_যাওয়াই_একদিন_ বদলে_দেবে_বাংলাদেশ বদলে_যাবো_বদলে_দেবো পরিচ্ছন্ন_দেশ_পরিচ্ছন্ন_নদী
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১০

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১১

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১২

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

১৩

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

১৪

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

১৫

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৬

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১৭

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১৮

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৯

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

২০

Design & Developed by BD IT HOST