চন্দনি রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বারা এক ছাত্রীকে লাঞ্ছিত ! প্রকাশ করলে টিসি'র হুমকি। - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৪ জুন ২০২৩, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনি রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বারা এক ছাত্রীকে লাঞ্ছিত ! প্রকাশ করলে টিসি’র হুমকি।

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম হিরু কতৃক একই স্কুলের ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে শীলতা হানির চেষ্টা ও এ ঘটনা প্রাকাশ করলে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে বেড় করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। উক্ত উত্থাপিত অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

সরেজমিনে জানাযায়, গত ২৫ শে মে-২৩ বৃহস্পতিবার জেলাধীন চন্দনী রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ৭ম পিরিয়ডের সময় আসরাফ হোসেন নামে এক শিক্ষক ভিক্টিম ছাত্রীর হাত লক্ষ করে বেত দ্বারা স্ব-জোরে আঘাত করেন। আঘাতে ছাত্রীর হাত ব্যথায় চিৎকার করে এবং ফুলে যায়৷ উক্ত বিষয় নিয়ে ছাত্রী প্রধান শিক্ষকের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ নিয়ে যায়। অভিযোগ শুনার পর প্রধান শিক্ষক ছাত্রীকে কাছে আসতে বলেন ও আঘাতের স্থান দেখতে চান। পরবর্তী ভিক্টিম ছাত্রীর আঘাতের স্থানে হাত বুলাতে বুলাতে সুযোগ বুঝে গায়ে হাত দেন। প্রধান শিক্ষক হিরু’র হাত থেকে ঝাটকা দিয়ে ছুটে বাহিরে বেড় হয়ে যান ভুক্তভোগী ছাত্রী কাঁদতে কাঁদতে । ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের কাছে জানালে, পরিবার সামাজিক লাজ-লজ্জার ভয়ে চুপ থাকেন। কিন্তু, একই শ্রেণী কক্ষে পড়ুয়া ছাত্রীরা এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগী ছাত্রী সহ সবাইকে অফিস কক্ষে আটকে পরিক্ষায় ফেল করিয়ে দেওয়াসহ, ভুক্তভোগী ছাত্রীকে টিসির মাধ্যমে বহিষ্কারের ভয়ভীতি প্রদর্শন করেন। যার ভিডিও চিত্র সহ একাধিক ভুক্তভোগী ছাত্রী ও স্কুলের স্টাফদের সাথে নানা অপকর্মের বিষয়ে ভিডিও বক্তব্য এই প্রতিবেদকের নিকট সংরক্ষিত রয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে ভুল শিকার পূর্বক ক্ষমা চাইতে গেলে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করার বিষয়ে জানান ভুক্তভোগী ছাত্রীর বাবা ও মা।
ভুক্তভোগী ছাত্রী বৃষ্টি জানায়, আমাকে আশরাফ স্যার বেত দিয়ে প্রচন্ড বেগে বাড়ি মারে। এ বিষয়ে প্রধান শিক্ষকের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করলে তিনি আঘাতের স্থান দেখতে চেয়ে কাছে ডেকে আমার গায়ে হাত দেয়। তখন আমার সঙ্গে আশা ও হাফসা ২ জন বান্ধবী উপস্থিত ছিল। আমি তখন ঝারা দিয়ে ছুটে গিয়ে স্কুল হতে বাড়ি চলে যাই ও আমার মাকে জানাই। একজন শিক্ষক পিতা সমতূল্য। সে প্রধান শিক্ষক হয়ে, রক্ষক হয়ে ভক্ষক। আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যেন ওনার নজীর বিহীন শাস্তি হয়।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পূর্বে একাধিক ছাত্রীকে যৌন লাঞ্চিত করার বিষয়েও অভিযোগ রয়েছে। রিমা নামক এক ছাত্রীকে নিয়ে স্থানীয় শালিসে সমাধান হয়। পূর্বে একাধিক ছাত্রীর সঙ্গে যৌন হয়রানি সহ ছাত্রীকে বিবাহ করার নজির রয়েছে। আয়াকে যৌন লাঞ্ছিত করা সহ প্রতিষ্ঠানের নানা অনিয়ম সহ অর্ধ শতাধিক অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক হিরুর বিরুদ্ধে। অনেকে লাজলজ্জার ভয়ে চেপে গেছেন।
রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী নাম প্রকাশ না করা সত্যে ভিডিও বক্তব্যে বলেন, এই প্রধান শিক্ষক হিরু পরিক্ষার সময় ছাত্রীদের পাছা লক্ষ করে থাপ্পড় দিয়ে বলেন, দেখলাম নকল আছে কিনা। আবার নিতম্বের উপরে কোমরে আঙুল দিয়ে খোঁচা দিয়ে বলে পরিক্ষা কেমন হচ্ছে?. পিতা মাতার পর শিক্ষক। তিনি যদি এরকম করে তাহলে আমরা যাবো কোথায়? আমরা এর দৃষ্টান্ত মূলক বিচার চাই।
একই স্কুলের স্টাফ বলেন, স্যার খুব ভালো মানুষ! কিন্তু, তার হাত পায়ের দোষ। যেখানে সেখানে চলে যায়। এর মতো চরিত্র হীন শিক্ষক জাতির কলঙ্ক।
এ বিষয়ে প্রধান শিক্ষকের বক্তব্যের জন্য, ৪ঠা জুন-২৩, ৩টা ৫৫ মিনিট হতে ৪ টা ৩১ মিনিট পর্যন্ত একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১০

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১১

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১২

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

১৩

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

১৪

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

১৫

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৬

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১৭

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১৮

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৯

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

২০

Design & Developed by BD IT HOST