চলন্ত ট্রেন থামল নারীর ইশারায় উঠলেন দৌড়ে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৮ ডিসেম্বর ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেন থামল নারীর ইশারায় উঠলেন দৌড়ে

নিউজ ডেস্কঃ

আজ দুপুর ১টা ৫৫ মিনিটে চট্টগ্রামগামী ৪ ডাউন কর্ণফুলী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি স্টেশন ছেড়ে যায়। স্টেশন ত্যাগের প্রায় ১০০ গজ পর হঠাৎ থেমে যায় ট্রেনটি। কিছুক্ষণ পর দেখা যায়, দুজন নারী দৌড়ে এসে ট্রেনের সামনের দিকের একটি বগিতে উঠছেন। পরে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। পুরো ঘটনাটি এক মিনিটের মতো অনির্ধারিত যাত্রাবিরতির সৃষ্টি করে।

ট্রেনের ‘ঙ’ বগিতে ওঠা ওই দুই নারী মা–মেয়ে। তারা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নেমতাবাদ গ্রামের বাসিন্দা। মেয়েকে চিকিৎসকের কাছে দেখাতে কুমিল্লা যাচ্ছিলেন তারা।

মাঝবয়সী নারী আলেয়া বেগম জানান, ট্রেনের সময়সূচি জেনেই তারা স্টেশনের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে দূর থেকে দেখেন ট্রেন ছেড়ে দিয়েছে। তখন মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করেন তিনি। একপর্যায়ে হাতে ইশারা দিয়ে ও মেয়েকে ডাক্তার দেখানোর কথা চিৎকার করে বলতে থাকেন।

আলেয়া বেগম বলেন, আমি প্রায়ই ট্রেনে যাতায়াত করি। আজ হাতের ইশারায় ট্রেন থামানোয় চালক আমাদের প্রতি সদয় হয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১০

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১১

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১২

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১৩

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৪

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৫

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৬

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৭

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৮

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৯

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

২০

Design & Developed by BD IT HOST