জামালপুরে গ্রাহকের ৭২০ কোটি টাকা ফেরতের দাবিতে মশাল মিছিল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে গ্রাহকের ৭২০ কোটি টাকা ফেরতের দাবিতে মশাল মিছিল

জেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতিতে আমানত রাখা প্রায় ৩২ হাজার গ্রাহকের ৭২০ কোটি টাকা ফেরতের দাবিতে মশাল মিছিল করেছে কয়েক হাজার প্রতারিত গ্রাহক। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মশাল মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

‘মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি’র ব্যানারে আয়োজিত মশাল মিছিলে কয়েক হাজার গ্রাহক ও কমিটির নেতৃবৃন্দ এতে অংশ নেন।

মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশে কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন, গ্রাহকদের আমানতের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেউ বাড়ি ফিরে যাবে না। সমিতির পরিচালকদের গ্রেপ্তার এবং দ্রুত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করছি। দফায় দফায় দাবির পরও সমাধান না পাওয়ায় আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়াও মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির সদস্য মাহাবুব আলম রতন ও সোনা মোল্লাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ভুক্তভোগী গ্রাহকরা বক্তব্য দেন।

মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, কয়েক দিন থেকে বিভিন্ন সমবায় সমিতির আমানতকারীরা আন্দোলন করছে। আজ সন্ধ্যায়ও তারা আন্দোলন করেছে। প্রশাসনের পক্ষ থেকে টাকা উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।

এর আগে, গত ১১ নভেম্বর থেকে ২৩টি সমবায় সমিতির গ্রাহকরা টানা তিনদিন উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ঘেরাও করেন। সাপ্তাহিক ছুটির কারণে ১৪ ও ১৫ নভেম্বর বিরতি রাখা হলেও, রোববার আন্দোলন পুনরায় শুরু হয়। এতে মাদারগঞ্জ উপজেলার সরকারি দপ্তরের সব কার্যক্রম বন্ধ থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১১

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৪

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৫

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৬

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৭

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৮

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৯

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

২০

Design & Developed by BD IT HOST