নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা কে কোথায়? ​

বিশেষ প্রতিবেদন: ঐতিহাসিক জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের দুই বছর পার হলেও চরম বিপর্যয় আর দিশেহারা অবস্থা কাটিয়ে উঠতে পারেননি সিলেট অঞ্চলের তৎকালীন প্রভাবশালী আওয়ামী সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা। ক্ষমতার পটপরিবর্তনের পর গ্রেপ্তার এড়াতে সাবেক এই জনপ্রতিনিধিদের একটি বড় অংশ পাড়ি জমিয়েছেন বিদেশে, কয়েকজন রয়েছেন কারাবন্দি, আর বাকিরা দেশে গোপনে আত্মগোপনে কিংবা জামিনে মুক্ত হয়ে দিন কাটাচ্ছেন।

​বিভাগীয় প্রতিনিধি ও অনুসন্ধানী তথ্যে পাওয়া গেছে সিলেটে আওয়ামী শাসনামলের ক্ষমতাধর এসব নেতাদের বর্তমান অবস্থান:

​বিদেশে পলাতক প্রভাবশালীরা- রাজনৈতিক পরিবর্তনের পরপরই আইনি পদক্ষেপ ও গ্রেপ্তার এড়াতে বিদেশে পাড়ি জমান সিলেট অঞ্চলের অনেক শীর্ষনেতা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন।

​এছাড়া সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভারত ও মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। যুক্তরাজ্যে রয়েছেন সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, মো. আবু জাহির এবং মোহাম্মদ জিল্লুর রহমান। বিদেশে পলাতক নেতাদের তালিকায় আরও রয়েছেন সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও পিএসসি’র সাবেক চেয়ারম্যান ও এমপি ড. মোহাম্মদ সাদিক।

​যাঁরা কারাগারে বন্দি- ছাত্র-জনতার আন্দোলনের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। এঁদের মধ্যে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বর্তমানে কারাগারে দিন কাটাচ্ছেন।

সুএে আরও জানা যায় গ্রেপ্তারের পর জামিন পেয়ে নিজ বাড়িতে অবস্থানের পাশাপাশি আইনি লড়াই চালাচ্ছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক।

​অন্যদিকে, দেশের ভেতরেই চরম গোপনীয়তার সঙ্গে আত্মগোপনে দিন কাটাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, দিরাই-শাল্লার সাবেক এমপি জয়া সেনগুপ্তা এবং সাবেক এমপি মাওলানা মোহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী। দেশের ভেতরের এই নেতারা আইনগত ঝুঁকি এড়াতে রাজনীতি থেকে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST