ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ অগাস্ট ২০২৫, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

অভিযোগ বার্তা ডেস্কঃ

ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে। সবশেষ সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১০

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১১

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১২

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৩

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৪

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৫

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৬

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

১৭

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১৮

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১৯

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

২০

Design & Developed by BD IT HOST