News Editor
৩ ডিসেম্বর ২০২৩, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানভীর সালেহীন রোমেল এর নতুন মৌলিক গান ‘সন্ধ্যা আকাশ’

তানভীর সালেহীন রোমেল এর নতুন মৌলিক গান ‘সন্ধ্যা আকাশ’ এর মিউজিক ভিডিও আগামী ১৫ই ডিসেম্বর ২০২৩, সন্ধ্যা ৬ টায় প্রকাশিত হতে যাচ্ছে তার নিজের ইউটিউব চ্যানেলে। নিজের নামেই রয়েছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। তিনি একাধারে একজন গায়ক, গিটারিস্ট ও মিউজিক কম্পোজার। ‘সন্ধ্যা আকাশ’ গানের কথা ও সুর করেছেন জামি। গানটির মিউজিক কম্পোজিশন, রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিং করেছেন শিল্পী নিজেই তার স্টুডিওতে। মেলোরক ধারার এ গানটি তিনি অনেকটা সময় নিয়ে করেছেন এবং তিনি আশা করছেন গানটা সবার বেশ ভালো লাগবে। ঢাকার ভিতরে ও বাইরের বেশ কিছু সুন্দর লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির মিউজিক ভিডিও করেছেন অনিক খান। গানটিতে মডেল হিসেবে কাজ করেছে এ সময়ের ব্যাস্ত মডেল ও অভিনয় শিল্পী সাখিন আহমেদ এবং তৃনা হোসেইন। উল্লেখ্য এ বছরের ১৭ই আগস্ট তানভীর সালেহীন রোমেল এর মিউজিক কম্পোজিশনে ‘এ শহর’ নামের আরো একটি সোলো গানের মিউজিক ভিডিও তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল যা ইতিমধ্যেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে। বর্তমানে নতুন কিছু গানের কম্পোজিশন এবং তার ব্যান্ড ‘ফিউশন’’ এর স্টেজ শো নিয়ে তার ব্যাস্ত সময় কাটছে। ১৯৯৮ সালে তিনি ‘ফিউশন’ নামের এই ব্যান্ড গ্রুপ গড়ে তোলেন। ২০০৭ সালে জনপ্রিয় সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা’র সাথে সর্বমোট ১০টি গান নিয়ে একটি ডুয়েট অ্যালবাম “রং করা পুতুল” প্রকাশের মাধ্যমে সংগীতে তার সোলো ক্যারিয়ার শুরু হয়। শিক্ষাজীবনে এমবিএ শেষ করে একটি মাল্টিন্যাশনাল টেলিকমিউনিকেশন কোম্পানীতে তিনি কর্মজীবন শুরু করেন। মিউজিকে ক্যারিয়ারের পাশাপাশি কর্পোরেট জগতে বেশ কয়েকটি কোম্পানিতে এ পর্যন্ত তিনি কাজ করেছেন। ২০১১ সালে তিনি সংগীত শিল্পীর পাশাপাশি মিউজিক কম্পোজার হিসেবে আত্মপ্রকাশ করে আরো এক ধাপ এগিয়ে নেন নিজেকে। এ পর্যন্ত তার যতগুলো একক গান রয়েছে সেগুলোর ভেতরে তার নিজের কথা, সূর ও মিউজিক কম্পোজিশনে করা বেশ কিছু গান রয়েছে। এ পর্যন্ত তার প্রকাশিত গান গুলোর ভেতরে ‘এ শহর’, ‘ভালোবাসার মায়াজাল’, ‘পুরোনো গিটার’, ‘ভালোবাস আমাকে’, ‘এখন আমায়’, ‘বর্ষা’, ‘এখনো রাত জেগে’ অন্যতম।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST