দুই পার্বত্য জেলায় ১৪৪ ধারা জারি - দৈনিক অভিযোগ বার্তা
admin
২০ সেপ্টেম্বর ২০২৪, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই পার্বত্য জেলায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদকঃ

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সংঘর্ষের পর ঘরবাড়ি ও দোকানে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে লারমা স্কয়ারে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সংঘর্ষের পর ঘরবাড়ি ও দোকানে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে লারমা স্কয়ার
খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের প্রভাব পড়েছে রাঙামাটি জেলাতেও। খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে আজ শুক্রবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
খাগড়াছড়ির সদর উপজেলায় বেলা দুইটা থেকে ১৪৪ ধারা জারির নোটিশ জারি করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত আদেশে আজ রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকার কথা বলা হয়েছে।

একইভাবে আজ সকাল থেকে রাঙামাটিতে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার পর পৌর এলাকায় বেলা একটা থেকে ১৪৪ ধারা জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এর আগে খাগড়াছড়ির ঘটনার জের ধরে আজ সকাল থেকে রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আঞ্চলিক পরিষদ কার্যালয়সহ অন্তত ৩০টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমার মোটরসাইকেলসহ অন্তত ১৫টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে খাগড়াছড়িতে পাহাড়িদের ঘরবাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগ এবং তিনজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাঙামাটি স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন পাহাড়ি ছাত্র-জনতা।

এতে প্রায় কয়েক হাজার লোকের সমাগম হয়। স্টেডিয়াম থেকে মিছিলটি বনরূপা এলাকায় পৌঁছালে তাতে কে বা কারা পাথর নিক্ষেপ করে। এরপর পাহাড়ি ও বাঙালির মধ্যে সংঘর্ষ বাধে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরার তারিখ জানালেন – মির্জা ফখরুল

পিনাকী ভট্টাচার্য যে মন্তব্য করেছেন – হাদিকে কে গুলি করছে

স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবাদে সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাহিত্যপ্রেমীদের‌ মিলন মেলা ময়মনসিংহ বইমেলার উদ্বোধন

জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টডলসহ আটক-১

শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল

ডিজি’র সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে ক্ষমা,পূর্বের পদে বহাল

১০

রাজশাহীতে নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ মারা গেছে

১১

যেখানে পুলিশ থাকবে, সেখানে অপরাধী থাকতে পারবে না’- পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ

১২

মানিকগন্জ শহরে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ

১৩

রাজশহীতে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

১৪

রাজশাহী-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী লিটনের ব্যাপক জনসংযোগ

১৫

রাজশাহী জেলা ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৬

৩০ ঘণ্টায়ও দেখা মেলেনি শিশু সাজিদের

১৭

আসিফ আকবর ও ওমর সানি: কাদা ছোঁড়াছুড়ি’ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা

১৮

ব্রাহ্মণবাড়িয়া ৭ মাসেও শিশু মাইমুনা হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি

১৯

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা , ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

২০

Design & Developed by BD IT HOST