News Editor
১৮ মার্চ ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরের ইউএনও-ওসি’র সঙ্গে নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধির সাক্ষাৎ

রাজু আহমেদ, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘সাবরিনা শারমিন’ ও সহকারী কমিশনার ভূমি সুমন চৌধুরী এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক কমিটির দুর্গাপুর উপজেলা শাখার সদ্য গঠিত নেতৃবৃন্দ। এসময় বৈষম্যবিরোধী জেলা আহবায়ক নাহিদুল ইসলাম সাজু, নাগরিক কমিটি দুর্গাপুর উপজেলার প্রধান প্রতিনিধি আতাউর রহমান, সদস্য রাকিবুল ইসলাম, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। মঙ্গলবার(১৮ মার্চ) দুপুরে পৃথক সাক্ষাতে নাগরিক কমিটির নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাসহ উপজেলার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন। এসময় উভয় কর্মকর্তা উপজেলার সার্বিক বিষয়ে তাদের স্ব স্ব ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এবিষয়ে বৈষম্যবিরোধী জেলা আহবায়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, বিগত জুলাই অভ্যুত্থান আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের দায়িত্ব এই সুযোগকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক, সুশাসনপূর্ণ এবং জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের স্বপ্ন ছিল একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ। আমাদের আন্দোলন সেই অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে। দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST