দুর্গাপুরে পিএফজি ফলো-আপ সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৬ মে ২০২৩, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে পিএফজি ফলো-আপ সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো ও সংবাদদাতা মমিন-

দূর্গাপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দি হাঙ্গার প্রজেক্ট এর সহায়তায় উপজেলার পিস ফ্যসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৬ মে ২০২৩, মঙ্গলবার দূর্গাপুর উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ভাইস চেয়ারম্যান বাবু বিনয় সরকার এর সভাপতিত্বে ও দূর্গাপুর পিএফজির সমন্বয়ক ও রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ বাবু প্রদ্যুৎ কুমার সরকার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, বিএনপি, জতীয় পার্টিসহ সুশিল সমাজের স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন বাবু রণজিৎ কুমার, সাবেক সাংগঠনিক সম্পাদক-পূজা উদযাপন কমিটি; মোয়াইমেনুল হক রেন্টু, সাধারন সম্পাদক- দূর্গাপুর উপজেলা কৃষকদল, জনাব আদম আলি, সাবেক সাধারণ সম্পাদক- দূর্গাপুর উপজেলা আওয়ামিলীগ; বাবু তারকনাথ মজুমদার, নির্বাহি সদস্য-পিএফজি; সোহেল রানা, দূর্গাপুর পৌরসভা কাউন্সিলর ও সভাপতি- দূর্গাপুর উপজেল কৃষকলীগ; মোজাহার আলি, সহসভাপতি-দূর্গাপুর উপজেলা জাতীয় পার্টি; আব্দুল হালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক, দূর্গাপুর উপজেলা আওয়ামিলীগ; গোলাপি সরেন, সভানেত্রি-মহিপাড়া আদিবাসি ফোরাম; খলিলুর রহমান-উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধি।

সভাপতি বাবু বিনয় কুমার সরকার তার বক্তব্যে বলেন, আমাদের পিএফজির সদস্যদের যে কোনো রাজনৈতিক দলে অবস্থান শক্তিসালী হচ্ছে, তারা আজ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ হচ্ছে কেননা পিএফজির সদস্যরা অন্য রাজনিতীবিদদের মতো আচরণ করেনা। তারা মানবতার জন্য কাজ করে, শান্তির জন্য কাজ করে আর এ কারণে সমাজে তাদের গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাচ্ছে, একইসাথে দলে তাদের গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার বলেন, দূর্গাপুর উপজেলা যদিও এখন শান্তি বিরাজ করছে কিন্তু আগত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতা বৃদ্ধি পেতে পারে, তাই আমাদের এখন থেকে কাজ করতে হবে। আমরা প্রতিটি ইউনিয়নে সংঘাত নয় সম্প্রীতির নির্বাচন চাই সংবলিত ব্যানার টাঙ্গাবো এবং বিভিন্ন দলের প্রার্থিদের একত্রিত করে তাদের দ্বারা কোনো প্রকার সংঘাত সৃষ্টি হবে না এ মর্মে অঙ্গিকার করাবো। আমাদের নিজে ভালো হতে হবে এবং আমাদের আগামীর কথা ভাবতে হবে।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোয়াইমেনুল হক রেন্টু তার বক্তব্যে বলেন, সংঘাত নয় সম্প্রীতির দূর্গাপুর চাই। সামনের চড়াই উতরাই পাড়ি দিতে হবে। পিএফজির এ মুষ্টিমেয় সদস্যদের একতার মাধ্যমে আমরা দূর্গাপুরকে কঠিন সময়ে সংঘাত মুক্ত রাখবো এবং খুভ দ্রুত সময়ের মধ্যে আমরা সকল দলের নেতৃস্থানীয় নেতৃবনৃন্দদের নিয়ে কোড অব কন্ডাক্ট সাইন করাবো।

দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আদম আলি বলেন, সংঘাত পূর্বে আমাদের এখনই মাঠে নামতে হবে যাতে করে কোনো প্রকার সংঘাত না হতে পারে। উপজেলা কৃষক লীগের সভাপতি ও পৌরসভা কাউন্সিলর সোহেল রানা বলেন, পিএফজির কাজ এখন চার দেওয়ালে আবদ্ধ নয়, আমার শান্তির জন্য বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনের মধ্য দিয়ে আজকে সাধারণ মানুষের কাছেও পরিচিত। আমাদের জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি বড়ে প্রোগ্রামের আয়োজন করতে হবে। এর সাথে সাধারণ মানুষ ও সকল রাজনৈতিক দলের দোড়গোড়ার শান্তির বার্তা পৌছে দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১০

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১২

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৩

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৪

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৫

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

১৭

হাইকোর্টে দুটি মামলায় জামিন পেলেও কারামুক্ত হতে পারছেন না আসাদুজ্জামান নূর

১৮

মিথ্যা সাক্ষ্য দেয়ায় ৪ জনের ১০ বছরের জেল

১৯

নড়াইলে খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST