রাজশাহী ব্যুরো: রাজশাহী দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩ হাজার ৮১জন ব্যক্তির মধ্যে ১০ (দশ) কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১ টার সময় পৌরসভা চত্তরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘সাবরিনা শারমিন’।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক সুমন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, দুর্গাপুর পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী শাহাবুল হক সহ পৌরসভার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST