নওগাঁর মান্দায় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ এপ্রিল ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মান্দায় আত্রাই নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত

মোকছেদুল ইসলামজেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে আত্রাই নদীর  বুড়িদহ নামক স্থানে  অভয়াশ্রমে পোনামাছ অবমুক্ত করা হয়েছে । আজ রোববার (২০ এপ্রিল)  বিকাল ৩ টার সময়  নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসাবে উপস্থিত  থেকে  বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মান্দা  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ও গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নদী ও বিল সমূহে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পোনামাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে আজ রোববার আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এরপর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও পোকা দমনের লক্ষে পরিবেশবান্ধব সেক্স হরমোন ফাঁদসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST