পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদার আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদার আটক

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

পত্নীতলা সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত গডফাদার মোঃ আঃ রউফ শিপন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ আঃ রউফ শিপন জয়পুরহাট জেলার সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) জয়পুরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ ওয়ালিদ মুরাদ-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ সুলতান আহমেদ ও সুবেদার মোঃ সাইদুর রহমান। মোবাইল ট্র্যাকিং এবং পূর্বে আটককৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপনের অবস্থান নিশ্চিত করা হয়।পরবর্তীতে জয়পুরহাট সদর উপজেলার ১৪ বিজিবির ভুটিয়াপাড়া বিওপির অপারেশনাল এলাকার দোগাছী ইউনিয়নের দক্ষিণ খাসপাহানন্দা এলাকায় যৌথ বাহিনী চিরুনি তল্লাশি অভিযান চালায়। এ সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোঃ আঃ রউফ শিপন (৪৫), পিতা—মৃত আকতার আলী মণ্ডল, গ্রাম—খাসপাহান, থানা—জয়পুরহাট সদর, জেলা—জয়পুরহাটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকাল ৬টা ৩০ মিনিটে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সন্ত্রাস, মাদক ও সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজ শোকাবহ ১৫ আগস্ট

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১০

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১১

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১২

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৩

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

১৪

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১৬

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১৭

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১৮

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৯

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST