পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৭ এপ্রিল ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

ফরিদপুর প্রতিনিধিঃ পদ্মা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় একটি বড় আকৃতির কুমির ধরা পড়েছে। বিষয়টি জানাজানি হলে কুমিরটি দেখতে স্থানীয় শতাধিক মানুষ ঘাটে ভিড় করেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াসসহ কয়েকজন জেলে হাজারি বড়শি ফেলে মাছ শিকার করছিলেন। রোববার রাতে গোপালপুর চর এলাকায় বড়শি পেতে রেখে সোমবার সকালে গিয়ে তারা দেখতে পান, একটি কুমির বড়শির সুতোয় আটকা পড়েছে।

জেলে স্বপন বেপারী জানান, তার বড়শিতেই কুমিরটি ধরা পড়ে। পরে তার দুই ছেলে ও অন্যদের সহায়তায় মোট পাঁচজন মিলে কুমিরটিকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। সকাল ৮টার দিকে সেটিকে কাজীবাড়ি ঘাটে আনা হয়। কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক সাত ফুট এবং ওজন প্রায় দেড় মণ বলে ধারণা করা হচ্ছে।

স্বপন বেপারী বলেন, “আমি জানি কুমির মারা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আমরা সেটিকে কোনো ক্ষতি না করে দ্রুত উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য ঘাটে নিয়ে এসেছি।এদিকে জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরও দুটি বড় আকারের কুমির দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, কুমিরটিকে বর্তমানে পানিতে বেঁধে রাখা হয়েছে এবং নিরাপত্তার জন্য এলাকায় পুলিশের পাহারা বসানো হয়েছে। খুলনা থেকে আসা উদ্ধারকারী দলের কাছে কুমিরটি হস্তান্তর করা হবে।

এ বিষয়ে ফরিদপুর বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন বলেন, কুমিরটির সঠিক দৈর্ঘ্য ও ওজন নিরূপণ এখনও সম্ভব হয়নি। এটি একটি বিপন্নপ্রায় মিঠাপানির কুমির বলে ধারণা করা হচ্ছে। বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ দল ঘটনাস্থলে এসে কুমিরটি উদ্ধার করবে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST