admin
৩১ ডিসেম্বর ২০২২, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ঘুড়ি ও ফানুস উৎসব দেখতে মানুষের ঢল

আবহমান গ্রাম-বাংলা থেকে হারাতে বসেছে সেই চিরচেনা ঘুড়ি ও ফানুস উৎসব। হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের সামনে বিষয়টি তুলে ধরতে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে টাইমস ইউনিভার্সিটি ঘুড়ি উৎসব। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ‘চলো হারাই শৈশবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরতলীর ধলার মোড় নামক এলাকায় এ আয়োজন করা হয়। ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আয়োজনে ও ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় ঘুড়ি ও ফানুস উৎসব পালিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘুড়ি ও ফানুস উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষাবিদ রিজভী জামান, টাইমস ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন প্রমুখ। প্রতি বছরের মতো এবারের (৬ষ্ঠ তম) ঘুড়ি ও ফানুস উৎসবের আয়োজন দেখতে প্রায় ১ লাখ মানুষের ঢল নামে। এ সময় ধলার মোড়ের আকাশ বিভিন্ন রং ও আকৃতির ঘুড়িতে নৈসর্গিক রুপ ধারণ করে। প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। সন্ধ্যার পরে ঘুড়ির সঙ্গে ফানুসও ওড়ানো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST