নিউজ এডিটর
৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আয়োজিত হলো ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) মিলনমেলা ২০২৬’। সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনের মূল আকর্ষণ ছিল ‘বিএমএসএস বেস্ট পার্সোনালিটি এওয়ার্ড ২০২৬’ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস-জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাবুদৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি ওস্তাদ জাহাঙ্গীর আলম, জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব এবং অভিনেতা মুকিত জাকারিয়া। ​এ ছাড়া আয়োজনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএমএসএস-এর কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মেদ, মহাসচিব সগীর আহামেদ, যুগ্ম মহাসচিব গোলাম কিবরিয়া ও আরিফুল ইসলামসহ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের অন্যান্য নেতারা। ​সন্ধ্যা গড়িয়ে রাতে অনুষ্ঠানটি রূপ নেয় তারকাদের মিলনমেলায়। জমকালো এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এসডি রুবেল, প্রখ্যাত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, চিত্র অভিনেত্রী রাকা, রেবেকা রৌফ, আন্না এবং চলচ্চিত্র পরিচালক জেমস কাজলসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। ​বক্তারা তাঁদের বক্তব্যে মফস্বল সাংবাদিকদের সার্বিক কল্যাণ, পেশাগত সুরক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য গুণী ব্যক্তিদের হাতে ‘বিএমএসএস বেস্ট পার্সোনালিটি এওয়ার্ড ২০২৬’ তুলে দেওয়া হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST