বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ এপ্রিল ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনিভর্র বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬  ৩০ এপ্রিল ) উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২টায় সময় এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাকিলা আক্তার এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অর্জুন কুমার দাস বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল হোসেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস উপজেলা সমাজসেবা অফিসার রমজান আলী আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) (মেডিসিন বিষয়ক) সজীব ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রওশনারা বেগম সাংবাদিক জুলফিকার আলী শাহ নূরে আলম সাদ্দাম ইলিয়াস আলী নূরনবী ইসলাম সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ অনুষ্ঠানে বক্তারা খাদ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে শিশুসহ সব বয়সের মানুষের মধ্যে প্রক্রিয়াজাত খাবার, রং মিশানো কেমিক্যালযুক্ত জুস, চিপস, চকলেট ইত্যাদির প্রতি আকর্ষণ বেড়েছে। এসব খাবার এড়িয়ে সহজলভ্য, দেশীয় এবং সুলভ মূল্যের ফল যেমন চিনাবাদাম, পেয়ারা, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, কলা, ডাব ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন।

পাশাপাশি খাদ্য উপাদান, সুষম খাবার, মাতৃ ও কৈশোরকালীন পুষ্টি, গর্ভবতী মায়ের খাদ্য এবং নবজাতকের সঠিক পুষ্টি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বিশেষ করে মায়ের দুধের সঠিক সংযোগ, ছয় মাস পর বাড়তি খাবার দেওয়ার নিয়ম এবং পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়েও সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১১

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১২

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৩

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৪

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৫

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৬

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৭

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৯

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

২০

Design & Developed by BD IT HOST