নিউজ এডিটর
২৩ অক্টোবর ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি’র ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে

অভিযোগ বার্তা ডেস্কঃ দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ধারাবাহিক বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এসব বৈঠকের কিছুতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমানও। পরবর্তীতে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিজেই একাধিক আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ শুরু করেন। যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনে আব্দুল মহিদ তালুকদার, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনে জিএম সিরাজ, মাসুদ অরুণ ও আমজাদ হোসেন, এবং মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের প্রার্থীরা তারেক রহমানের ফোন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। এদিকে রাজধানীতেও নির্বাচনী তৎপরতা শুরু করেছে বিএনপি। ঢাকা মহানগরের সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-৮ এ মির্জা আব্বাস এবং ঢাকা-৪ এ তানভীর আহমেদ রবিনের নাম ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছে। জোটের শরিকদের মধ্যেও প্রার্থী নির্ধারণে আলোচনা চলছে। ঢাকা-১৩ আসনে বিবেচনায় আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ঢাকা-১৭ আসনে বিবেচনায় রয়েছেন বিকল্পধারা বাংলাদেশের নেতা আন্তালিব রহমান পার্থ। অন্যদিকে ঢাকা-১৪ আসনে নির্দলীয় প্রার্থী রাখার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। বাকি আসনগুলোর সিদ্ধান্ত নির্ভর করছে জোট মিত্রদের সঙ্গে আলোচনার ওপর। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, “আমরা মৌখিক নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী আমি জনগণের কাছে যাচ্ছি। পাশাপাশি আমাদের জোটের পক্ষ থেকে ববি হাজ্জাজকে ঢাকা-১৩ এবং আন্তালিব রহমান পার্থকে ঢাকা-১৭ থেকে প্রার্থী হিসেবে বিবেচনা করার কথা জানানো হয়েছে।” বিএনপির হাই কমান্ড জানিয়েছে, জনগণের মধ্যে সরকারের অনিয়ম, দুর্নীতি ও অপকর্ম সম্পর্কে সচেতনতা তৈরি করাই এখন মূল লক্ষ্য। তাদের মতে, নির্বাচনী তফসিল ঘোষণার পর যে সীমিত সময় পাওয়া যায়, তা সরকারের “মাফিয়া কর্মকাণ্ড” উদঘাটনের জন্য যথেষ্ট নয়। এজন্যই দলটি আগে থেকেই মাঠে নেমেছে। দলের শীর্ষ নেতাদের ভাষায়, “যেখানে প্রতিদ্বন্দ্বিতা কম, সেসব আসনে প্রার্থীদের আগেই মাঠে নামতে বলা হয়েছে।” মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের কাজ চলছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিএনপি প্রাথমিকভাবে ৩০০ আসনের একক প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে। তবে জোটবদ্ধ রাজনীতির কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে অন্তত ৫০টি আসনে পরিবর্তন আসতে পারে। সুএঃ দৈনিক জনকণ্ঠ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী চসিক মেয়র

১

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

২

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৩

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

৪

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৫

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৬

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৭

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৮

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৯

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

১০

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

১১

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১২

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১৪

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৭

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৯

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

২০

Design & Developed by BD IT HOST