নিউজ এডিটর
১৬ অক্টোবর ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা বার বার ক‌ারাবরণ কারী হাফিজকে আহবায়ক পদ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজকে উপজেলা বিএনপির আহবায়ক পদ থেকে অগঠনতান্ত্রিকভাবে অব্যাহতি দেয়ার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ই অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় খলিলুর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাফিজুর রহমানের অব্যাহতি প্রত্যাহারের দাবিতে মোল্লাহাট উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি বিক্ষোভ মিছিল খলিলুর রহমান ডিগ্রী কলেজ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপ‌জেলা ও বিশ্ব‌রোড হয়ে শুরুর স্থান গি‌য়ে শেষ হয়। সমাবেশে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শিকদার হারুন আল রশীদ বলেন, হাফিজুর রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন, যুবদলের মোল্লাহাট থানার আহ্বায়ক ছিলেন,জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলা শাখার সহ সভাপতি ছিলেন, তিনি মোল্লাহাট উপজেলার নির্বাচিত সাধারণসম্পাদক ছিলেন, মোল্লাহাট উপজেলায় যত মিথ্যা মামলা হয়েছে তিনি সকল মিথ্যা মামলার আসামি হয়েছেন, এই দলের জন্য তিনি বার বার কারাবরন করেছেন। তার বিরুদ্ধে কল্পকাহিনী তৈরি করে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে হাফিজুর রহমান হাফিজের অব্যাহতি তুলে নেওয়ার দাবি জানান তিনি। বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ বলেন, ৩৯ বছরের রাজনৈতিক জীবনে কেউ কোনদিন অভিযোগ করতে পারে নাই। জাতীয়তাবাদী দল বিএনপির একটা গঠনতন্ত্র আছে। এই গঠনতন্ত্রের বাইরে গিয়ে আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার কোন অধিকার নেই। আমরা ব্যাক্তি স্বার্থে রাজনীতি করি না। কেন্দুয়া বিলে আমার ১৫০ বিঘা জমি যা দলীয় নেতা ও কর্মীদের ভাগ করে দিয়েছি। যেখান থেকে একটি টাকাও আমি গ্রহণ করি না। আজকে এই সময়ে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে তা খুব ন্যাক্কারজনক।কেন্দ্রের সিদ্ধান্ত অথবা জেলা কমিটির অগোচরে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কিভাবে এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন এটা আমার বোধগম্য নয়। দলের কাছে আমার একটাই চাওয়া, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে অথবা কেউ যদি কোন অভিযোগ করতে পারে বা কোন সত্যতা পাওয়া যায় তবে দল আমার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে আমি তা মাথা পেতে নেব। আর উনি (জেলা বিএনপির আহবায়ক) যেভাবে আমাকে অব্যাহতি দিয়েছেন তা বৈধ নয়। এটা সাংবিধানিক ভাবে গ্রহন যোগ্য নয়। অতএব আমি এতদিন যেভাবে আপনাদের সাথে ছিলাম, আজও সেভাবে আছি এবং যতদিন বাঁচবো আপনাদের ছেড়ে কোথাও যাব না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST