বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল, গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ জানুয়ারী ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল, গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ জেলাঃ

নওগাঁর পত্নীতলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্র জানায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোট মোল্লাপাড়া গ্রামে বিকাশ সরেনের বাড়ির সামনে।

এ সময় বিজিবি সদস্যরা ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম ভারতীয় গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হলেন— মোঃ আবু রায়হান (৩৮), পিতা- মৃত সোনতাজ উদ্দিন, গ্রাম- খায়ের বাড়ি এবং মোঃ ময়নুল ইসলাম (৪০), পিতা- মৃত মোখলেজার রহমান, গ্রাম- দাদনপুর।
তাঁরা উভয়েই চন্ডিপুর পোস্ট, ধামইরহাট থানা ও নওগাঁ জেলার বাসিন্দা।

বিজিবি সূত্র আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST