নিউজ এডিটর
১৮ এপ্রিল ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিজ্ঞানচর্চার এই চত্বর থেকেই তৈরি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামী দিনের প্রতিনিধি। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিতেই জাতীয় ও জেলা পর্যায়ে এই আয়োজন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের মেধা অনুভব, আকাঙ্ক্ষা দিয়ে দেশকে এগিয়ে নেবে। আজ ১৮ এপ্রিল ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার মানবিক রাষ্ট্র গঠনে দায়িত্ব নিয়েছে। বিজ্ঞানমনস্ক এসব কর্মসূচি দেশকে এগিয়ে নিতে কাজে লাগবে। বিজ্ঞান ও প্রযুক্তির যথার্থ প্রয়োগের মাধ্যমে সবার আগে বাংলাদেশকে সামনে রেখে দেশ বিনির্মাণে শিক্ষার্থী ও তরুণসমাজ কাজ করবে বলে তিনি প্রত্যাশা করেন। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে জাতিই উন্নতি করবে। শুধু প্রযুক্তির ভোক্তা হিসেবে নয়, উদ্ভাবক হিসেবেও দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। আর এ ধরনের কর্মসূচি তরুণদের সে প্লাটফর্মে তৈরি হতে সহায়ক হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খান মো. সাজ্জাদ কবীর, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন , সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজ্ঞান প্রকল্পে অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১০

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১১

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১২

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৩

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৫

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৭

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৮

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৯

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

২০

Design & Developed by BD IT HOST