নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

মোঃনিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগে আজ চরম অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। আজ ১৮ই অক্টোবর, রবিবার সকাল ৭টা থেকে দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী হাসপাতালের চক্ষু বিভাগের সামনে ভিড় জমান। কিন্তু দুপুর ১২টা পর্যন্ত চক্ষু বিভাগের কোনো চিকিৎসক চেম্বারে আসেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী রোগীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃদ্ধ, শিশু ও নারী রোগীদের আহাজারিতে হাসপাতাল চত্বরের পরিবেশ ছিল ভারি। অনেক রোগী প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে মেঝেতেই বসে পড়েন। টিকিট কেটেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাদের। একজন ভুক্তভোগী রোগী জানান, “আমি নবীনগর থেকে ভোর ৬টায় রওনা দিয়ে ৭টায় এসেছি। ১২টা বাজে এখনো ডাক্তার আসে নাই। আমরা গরিব মানুষ, বাইরে ডাক্তার দেখানোর টাকা নাই।” এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরতদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, সদর হাসপাতালের চক্ষু বিভাগের এই নিয়মিত অবহেলা ও ডাক্তারদের বিলম্বে আসার প্রবণতা বন্ধে জেলা সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১০

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১১

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১২

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১৩

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৪

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৫

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৭

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৮

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৯

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

২০

Design & Developed by BD IT HOST