মানিকগঞ্জে মরিচের দাম পেয়ে খুশি চাষি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ অগাস্ট ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে মরিচের দাম পেয়ে খুশি চাষি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সাতটি উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। ঘিওর, দৌলতপুর, শিবালয়, সিংগাইর, হরিরামপুর, সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর উপজেলার চাষিরা মরিচ চাষ করেছেন। তারা মরিচ বিক্রি করে লাভ পাচ্ছেন।স্থানীয় বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। চাষিরা বলছেন, এক কেজি মরিচ উৎপাদনে তাদের খরচ হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা। সেই হিসাবে এবার লাভের মুখ দেখছেন তারা। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ দাম পাচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রবীআহ নূর আহম্মেদ জানান, মানিকগঞ্জের সাতটি উপজেলাতেই মরিচ চাষ হয়। এর মধ্যে শিবালয়, ঘিওর, হরিরামপুর ও সাটুরিয়ায় বেশি চাষ হয়। চলতি খরিপ মৌসুমে ৪২৮ হেক্টর এবং রবি মৌসুমে ৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হওয়ায় এবার উৎপাদন কিছুটা কম, যার প্রভাবে বাজারদর বেড়েছে। তিনি জানান, মরিচ শুধু স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে না, ব্যবসায়ীরা মরিচ সংগ্রহ করে প্যাকেটজাত করে বিদেশে পাঠাচ্ছেন। ঢাকার বিমানবন্দর হয়ে মরিচ যাচ্ছে লন্ডন, দুবাই, মালয়েশিয়া, কুয়েত, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স, নেপাল ও যুক্তরাষ্ট্রসহ অন্তত ১৫ থেকে ২০ দেশে। স্থানীয় ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে রপ্তারি করে ভালো অঙ্কের মুনাফা করছেন।

ঘিওর হাটে পাইকাররা প্রতি কেজি মরিচ ২০০ থেকে ২২০ টাকায় কিনেছেন। যেখানে গত সপ্তাহেও দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা। বরংগাইল, উথলি, ঝিটকা, তরা ও টেপরা হাটে এমন বিক্রি হচ্ছে।

ঘিওরের মাইলাগি গ্রামের কৃষক সেলিম মিয়া বলেন, “২০ শতাংশ জমিতে মরিচ লাগিয়েছি। এ বছর ফলন তেমন ভালো হয়নি কিন্তু দাম বেশি হওয়ায় যা আয় হয়েছে, তা গত কয়েক বছরে কল্পনাও করিনি।আরেক চাষি হাসান আলী বলেন, ‘‘মরিচ চাষ করে লোকসানের আশঙ্কা থাকলেও এবার লাভজনক হওয়ায় আগামী মৌসুমে চাষিরা উৎসাহী হবেন।

দৌলতপুরের কৃষক আবদুল করিম বলেন, “মরিচের দাম ভালো হওয়ায় পরিবারের মুখে হাসি ফুটেছে। গত বছর লোকসান গুনতে হয়েছিল। এবার সেই ক্ষতি পুষিয়ে নিতে পারলাম।বরংগাইল হাটের আড়তদার রফিকুল ইসলাম জানান, “বিদেশে চাহিদা বেশি থাকায় বাজার চাঙা হয়েছে। যদি সরকার রপ্তানির সুযোগ আরো সহজ করে দেয়, তাহলে চাষি ও ব্যবসায়ী উভয়পক্ষই লাভবান হবে।

মানিকগঞ্জ জেলা কৃষি উন্নয়ন কমিটির সমন্বয়কারী নজরুল ইসলাম বলেন, ‘‘মরিচ এ অঞ্চলের সম্ভাবনাময় ফসল। যদিও কয়েক বছর ধরে দাম পড়ে যাওয়ায় অনেকে আবাদ কমিয়েছিলেন। তবে এবারের সাফল্য আবার নতুন আশার সঞ্চার করেছে। কৃষকরা মনে করছেন, সরকার যদি সঠিক সময়ে সংরক্ষণ ও রপ্তানির ব্যবস্থা করে দেয়, তবে মরিচ চাষ করে চাষিরা লাভবান হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST