মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের দুই কর্মকর্তাকে মারধর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ অক্টোবর ২০২৪, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের দুই কর্মকর্তাকে মারধর

নিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জঃ

মানিকগঞ্জে হাসপাতালের ভেতরে ঢুকে দুই কর্মকর্তাকে রড, হকিস্টিক ও স্ট্যাম্প দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার হিজুলীবাজার এলাকায় অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালে ঢুকে মুখোশধারী কয়েকজন তাদের মারধর করে।

হামলার শিকার দুজন হলেন– হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা নাজনিন আক্তার বিউটি ও সমাজ কল্যাণ অফিসার নিতাই কুমার সরকার। নাজনিন আক্তার জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিতাই কুমার সরকারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হামলায় আহত নাজনিন আক্তার বিউটি বলেন,দুপুর দেড়টার দিকে নিজ কক্ষে বসে স্টাফদের সঙ্গে কথা বলছিলাম। এসময় ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত মাস্ক পরে এসে আমাকে স্ট্যাম্প ও রড দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে তারা আমাকে টেনে হিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে আনে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা চলে যায়। পরে হাসপাতালের অন্য স্টাফরা আমাকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত নিতাই কুমার সরকার বলেন, ‘আমি অফিস কক্ষে বসে কাজ করছিলাম। হঠাৎ মাস্ক পরা বেশ কয়েকজন যুবক আমাকে আওয়ামী লীগের দালাল বলে মারধর করতে থাকে। এ সময় আমি কোনোরকমে জীবন নিয়ে অফিস থেকে বের হতে পেরেছি। দুর্বত্তরা মুখোশ পরা থাকায় আমি কাউকে চিনতে পারিনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের বর্তমানে ব্যবস্থাপনা এডহক কমিটি নিয়ে পূর্বের কমিটির সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বের করণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

ওসি আরও বলেন,এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ডা. হাসান মাহমুদ হাদি বলেন, ‘ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। আমি বিষয়টি জানার পর ডিসি স্যারকে জানিয়েছি।

কমিটির বিরোধ প্রসঙ্গে জানতে চাইলে ডা. হাসান মাহমুদ হাদি বলেন, ‘হাসপাতালের আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এখন জেলা প্রশাসক স্যার সভাপতি হয়ে এডহক কমিটি পরিচালনা করছেন। এরপর কারা এই ঘটনা ঘটিয়েছেন প্রশাসন তদন্ত করলে জানতে পারবে। এরবেশি কিছু বলতে পারব না।

মানিকগঞ্জ জেলা প্রশাসক ও ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে নির্দেশ দিয়েছি। পাশাপাশি হাসপাতালে পুলিশ টহল বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১০

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১১

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১২

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৩

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৪

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৫

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৬

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৭

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৯

প্রতিবাদলিপি

২০

Design & Developed by BD IT HOST