মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীনের তেলবাহী জাহাজের হরমুজ অতিক্রম - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীনের তেলবাহী জাহাজের হরমুজ অতিক্রম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের ওপর মার্কিন অবরোধ চলাকালীন মালাউইয়ের পতাকাবাহী এবং চীনের মালিকানাধীন ‘রিচ স্টারি’ নামক একটি ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মেরিন-ট্রাফিক ডাটাসহ বিভিন্ন জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পার হয়।

এর আগে, সোমবার দুপুরে জাহাজটি একবার প্রণালি অতিক্রমের চেষ্টা করে ইরানের কেশম দ্বীপের কাছ থেকে ফিরে এলেও রাতে পুনরায় যাত্রা শুরু করে এবং মঙ্গলবার ভোরের দিকে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।

জানা গেছে, ‘রিচ স্টারি’ জাহাজটির মালিকানা ‘ফুল স্টার শিপিং লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের হাতে, যার সঙ্গে সাংহাই চুয়ানরুন শিপিং কোম্পানির সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে ২০২৩ সাল থেকেই এই জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ইতঃপূর্বে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত এটি হংকংয়ের পতাকাবাহী ছিল এবং ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল। বর্তমানে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর থাকলেও জাহাজটি কোন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কেপলারের দেওয়া তথ্যমতে, জাহাজটি মিথানল পরিবহন করছে এবং এর পরবর্তী গন্তব্য হিসেবে চীনের নাম নথিভুক্ত রয়েছে।

আঞ্চলিক উত্তেজনা এবং মার্কিন কড়া নজরদারির মধ্যেই এ ধরনের জাহাজ চলাচলের ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সুএঃ রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

১০

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১১

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১২

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১৩

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৪

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৫

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৬

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৭

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৮

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST