রাজধানীতে রাতভর ভারী বৃষ্টিতে জলবদ্ধতায় নাকাল ঢাকাবাসী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ অগাস্ট ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে রাতভর ভারী বৃষ্টিতে জলবদ্ধতায় নাকাল ঢাকাবাসী

অভিযোগ বার্তা ডেস্কঃ

রাজধানী ঢাকার আকাশ আজ সোমবার সকাল থেকেই মেঘলা। গতকাল রোববার রাতে বৃষ্টি হয়েছে মুষলধারে। বৃষ্টি এখনো হচ্ছে। টানা বৃষ্টির কারণে নগরীর কোনো কোনো স্থানে সাময়িক জলজটের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। টানা হবে না। আবার একপর্যায়ে কমে যাওয়ারও সম্ভাবনা আছে।

আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ সকালে সাংবাদিকদের বলেন, গতকাল প্রায় সারা রাত রাজধানীতে বৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

যদি বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলে। এর চেয়ে বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয়।

আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার যে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সেই অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গতকাল রাতেই অনেক বৃষ্টি হয়ে গেছে। তাই আজ বৃষ্টি কিছুটা কম হতে পারে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কমেও যেতে পারে। উত্তরের জনপদে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১১

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১২

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৩

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৪

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৫

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৬

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৭

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

১৮

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

১৯

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

২০

Design & Developed by BD IT HOST