রেলের নতুন পদক্ষেপ টিকেট কালোবাজারী ও যাএী হয়রানী বন্ধে নতুন পদক্ষেপ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেলের নতুন পদক্ষেপ টিকেট কালোবাজারী ও যাএী হয়রানী বন্ধে নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবিধিঃ

যাএী হয়রানি ও টিকিট কালোবাজারি প্রতিরোধে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তিগত আইডি/ফেসবুক পেইজ ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ের টিকিট ক্রয়-বিক্রয়ের নামে সম্মানিত যাত্রীদের হয়রানি ও প্রতারণার বিষয়টি লক্ষ্য করা গেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ রেলওয়ে যাত্রী হয়রানি ও টিকিট কালোবাজারি প্রতিরোধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

টিকিট কালোবাজারি রোধ এবং ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়েতে এখন থেকে জাতীয় আইডি ভেরিফিকেশনের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে। টিকিট বিক্রয় ও টিকিট যার ভ্রমণ তার নিশ্চিতকরণ এবং টিকিট কালোবাজারি রোধকল্পে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এই টাস্কফোর্সের টিমের সদস্যরা টিকিটের উপর মুদ্রিত যাত্রীর নাম এবং এনআইডি নম্বর, যাত্রীর প্রদর্শিত পরিচাপত্রের সহিত যাচাই করে নিবিড় চেকিং কার্যক্রম পরিচালনা করবে।

চেকিং-এর সময় যদি টিকিটের তথ্যের সাথে যাত্রীর নিকট থাকা জাতীয় পরিচয়পত্রের নাম ও যাত্রীর নামের গড়মিল পাওয়া যায়, তাহলে ওই যাত্রীকে বিনা টিকিটের যাত্রী হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ভাড়া ও জরিমানা আদায় করা হবে।

এছাড়া, অন্য কারও এনআইডি-এর মাধ্যমে সংগৃহীত টিকিট নিয়ে ট্রেনে ভ্রমণ করলে আইন অনুযায়ী অর্থদণ্ড বা কারাদণ্ডেও দণ্ডিত হতে পারেন।

সন্দেহজনক টিকিট ক্রয়-বিক্রয়, ক্রয়কৃত টিকিট অন্যের নিকট বিক্রয় এবং বিভিন্ন পোস্টে টিকিটের বিজ্ঞাপন প্রচারণার কারণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্মানিত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ওয়েবসাইট এবং রেলওয়ের অ্যাপস ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে টিকিট সংগ্রহ করলে যাত্রীগণ হয়রানি ও প্রতারণার শিকার হবেন।

যাত্রীদের নিরাপদ ও ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে এবং টিকিট কালোবাজারি পুরোপুরি বন্ধ করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১১

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৪

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৫

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৬

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৭

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৮

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৯

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

২০

Design & Developed by BD IT HOST