শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে দুর্গাপুরে মে দিবস পালিত - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১ মে ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে দুর্গাপুরে মে দিবস পালিত

রাজু আহমেদ, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। সভায় তিনি বলেন, “মে দিবস কেবল অতীতের একটি ঘটনা স্মরণ নয়—এটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনা। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্যও। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় শ্রমজীবী মানুষের পাশে আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের সম্মান দেওয়া ও তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হলে শুধু শ্রমিকদের জীবনমানই উন্নত হবে না, দেশও আরও দ্রুত এগিয়ে যাবে। নিরাপদ কর্মপরিবেশ উৎপাদনশীলতা বাড়ানোর অন্যতম শর্ত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম. এ. মতিন এবং কৃষি সম্প্রসারণ অফিসার তোহিদুর রহমান।

অনুষ্ঠানে শ্রমিক প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মে দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে বলেন, এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকারের প্রতীক। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানজুড়ে ছিল সচেতনতামূলক বক্তব্য, শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আগামী দিনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ।

উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস গুরুত্বসহকারে পালিত হয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST