সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়েন।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ১ জুন শেখ হাসিনাসহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়।

অভিযোগগুলো হলো— গত বছরের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ। এই পাঁচ অভিযোগে তিন আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক আছেন তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১১

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১২

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৪

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৫

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৬

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৭

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৮

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৯

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

২০

Design & Developed by BD IT HOST