সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ জুন ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)

সীমান্ত এলাকায় পুশ-ইন, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। রোববার (০৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ হতে বাংলাদেশি নাগরিক সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত পথে বাংলাদেশে পুশ-ইনের প্রচেষ্টার বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দিন-রাত সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। রাত্রিকালীন টহলে বাঁশি, টর্চ লাইট, নাইট ভিশন গগলস ও বাইনোকুলার ব্যবহারের পাশাপাশি ড্রোনের মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিপক্ষ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারদের সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে। পুশ-ইন সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কোনো অপরিচিত ব্যক্তির চলাচল বা সন্দেহজনক কার্যক্রম দেখা গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় তারা সর্বদা সতর্ক, সজাগ ও দৃঢ় অবস্থানে রয়েছে এবং সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১০

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১১

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১২

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৩

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৪

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৫

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৬

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৭

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৮

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৯

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST