হাইব্রিডের উৎপাতে কোণঠাসা ত্যাগীরা তার বাস্তব উদাহরণ গাজী পুর নির্বাচন। - দৈনিক অভিযোগ বার্তা
News Editor
২৮ মে ২০২৩, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাইব্রিডের উৎপাতে কোণঠাসা ত্যাগীরা তার বাস্তব উদাহরণ গাজী পুর নির্বাচন।

-ইকবাল আহমেদ লিটন: হাইব্রিড নেতাদের উৎপাতে দল দিনেদিনে দুর্বল হয়ে পড়ছে। তাদের বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে, শুধু জিনিস পত্রের মধ্যেই নয়, দলের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। এক শ্রেনীর সুবিধাবাদি মানুষ যেভাবে লম্বালম্বা বুলি ঝাড়ছে তাতে তিক্ত ও বিরক্ত দেশবাসি। যারা জীবনে কখনই আওয়ামী লীগের, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, এমনকি তাদের চৌদ্দগোষ্টিরও কেউ কখনো বঙ্গবন্ধুর নামটি পর্যন্ত উচ্চারনও করেননি বা দলটির সমর্থকও ছিলেন না। তাদেরই এখন বুক চিতিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বলে জাহির করতে দেখা যায়। তাদের আস্ফালন দেখে মাননীয় নেত্রী ও দীর্ঘদিনের ত্যাগী কর্মীরাও হতাশায় সুর মিলিয়ে বলছেন, এত ছাত্রলীগ এত যুবলীগ আমরা রাখবো কোথায়?

২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে ও ২০১৪ সালে তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভূইফোড় হাইব্রিডদের আত্নপ্রকাশের হিড়িক লেগে যায়। তারা রাতারাতি নানা কিসিমের নেতা হয়ে ছড়ি ঘোরায়। এরা অনেকে আবার বিভিন্ন দল ছেড়ে এসেছে। পদত্যাগ না করে আসার কারনে বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগের নামেও বাজেবাজে মন্তব্য করেছে সংবাদ গনমাধ্যম। পর্দার আড়ালে থেকে কোন অশুভ রাহু শক্তিই এদের মদদ দিচ্ছে, এমনকি ১৯৭৫ সালে ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারে হত্যার শিকার হওয়ার পর যারা গরু মেরে আনন্দ উৎসব করেছে, সেই সমস্থ মানুষ নামক পশুরাও ভোল পাল্টিয়ে রাতারাতি এখন আওয়ামী লীগের নীতিনির্ধারক বনেছেন, চোঁখে চশমা লাগিয়ে বুদ্ধিজীবি সেজেছেন।

আবার যখন তৃতীয় মেয়াদের ৫ই জানুয়ারি এলো তাদের মনে হয় বুঝতে কষ্ট হচ্ছিল, কি হবে দেশের অবস্থা? এ জন্য অনেকেই গা ঢাকা দিয়েছিলেন ও পালিয়েছিলেন। সেদিন রাজপথে কারা ছিলো আর কারা ছিলো’না তার প্রমান গোয়েন্দা রিপোর্টই দেবে। তখন কোথায় ছিলো সেই লিমিট ওয়ালা সিন্দাবাদের বুড়ারা আজ যারা কোটিপতি? যারা এক সময় ছেড়া সেন্ডেল আর আইরন ছাড়া পাঞ্জাবি পড়েছেন, এখন তারা রাতারাতি কোটিপতি বনে গেলেন। এমনও একটা দিন ছিল যে তাদের পরিবারের সকলের সহায় সম্পত্তি এক করলেও একখানা পুরাতন রিকশাও কেনা সম্ভব ছিলোনা। আজ তাদের দাপটে অসহায় ও দিশেহারা জনগন ও ত্যাগী কর্মীরা! ত্যাগী আওয়ামী লীগের অনেক ভাইকে সেদিন রাজপথে লাশ হতে হয়েছিল, রক্তে রঞ্জিত ছিল রাজপথ!কই সেদিনতো কোন প্রতিবাদ মিছিলে পর্যন্তও তো দেখিনি কোকিল পাখিদের? অতিথি পাখিরা যেমন, শীত আসলে আসে আর শীত চলে গেলে তারাও চলে যায়। ঠিক তেমনি, ক্ষমতা আছে বলে অতিথিরাও আছে,ক্ষমতা না থাকলে চলে যাবে। দূর্বিন ও ক্যামেরা দিয়েও এসব কোকিল ও অতিথিদের দেখা মিলবে না।

যাইহোক, ১৯৭৫ এর আগেও এ ধরনের উৎপাত বেড়ে গিয়েছিল এবং ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে বঙ্গবন্ধু হত্যার পর লন্ঠন হাতে করে দুয়ারে দুয়ারে ঘুরে একজনকেও মিলানো যেত’না ইতিহাস তার স্বাক্ষী আছে। তবে মনের গহীনে যাদের অবদানের কথা বারে বারে উতলে ওঠে, যে সমস্ত মানুষগুলি আমাদের সাথে রাজপথে ছিলো, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের জনগনের জানমাল জীবনের নিরাপত্তা রক্ষা করতে গিয়ে বিএনপি জামাতের আক্রমনের শিকার হয়ে মৃত্যুবরন ও পঙ্গু হয়েছে, তারাই ২০০১ সালে নির্বাচনের পর দলের চরম দুর্দিনের সেই যোদ্ধারা যারা বর্তমানেও জেলজুলুম, মামলা, হামলার শিকার হচ্ছে বারবার। পিতার মৃত্যুতেও শেষ বারের জন্যেও জেল থেকে শেষ দেখা দেখতে আসতে পারেনি এমনকি বিএনপি জামাতের দেওয়া অগনিত মিথ্যা মামলা কাধে থাকার কারনে ছোট বোনটিকেও ভালো পরিবারে বিয়ে পর্যন্ত দিতে পারেনি। এমনও কর্মীরা আছে যাদের অধিকাংশ আজও অবহেলিত। আসলে ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীরা দল ক্ষমতায় থাকলেও বিরোধী,আবার বিরোধী থাকলেও বিরোধী, তাদের ভাগ্যের কোনদিন পরিবর্তন হয়না আর দেশরত্ন শেখ হাসিনা এসব নেতাকর্মীদের খুঁজে চলেছেন,দেশগড়ার নিমিত্তে এসব দেশ প্রেমিকদের আজ দলে বড়ই প্রয়োজন।

পরিশেষে,আসুন সকলে মিলে হাইব্রিড সিন্দবাদের বুড়ো ও সুবিধাবাদি,ঋণ খেলাপি, দুর্নীবাজদের বিরুদ্ধে সুস্পষ্ঠ অবস্থান তৈরি করি এবং মুখোশ খুলে দিই,যারা রাতের আঁধারে গোপনে বিএনপি-জামাতের সাথে আপোষ করে চলা ভুড়ি ওয়ালাদের। আর সামনে আগামী দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে এখনই সময় যোগ্য নেতাকর্মীদের জেগে উঠার। দলের নীতিনির্ধারকদের নিকট একটাই দাবি,ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করুন।আর হাইব্রিড ভুইফোড় দেরকে প্রত্যাখান করুন।

লেখকঃ সাবেক ছাত্রলীগ নেতা, সদস্য সচিব আয়ারল্যান্ড আওয়ামী লীগ,ইকবাল আহমেদ লিটনও দৈনিক অভিযোগ বার্তার প্রধান উপদেষ্টা সম্পাদক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে বার্তা ২৪ টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত 

ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে পুঠিয়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ

নারী সমাজেকে অর্থনৈতিক স্বাবলম্বী করবে ৩ টি নারী সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মেলান্দহে চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শাকিল খান ও তামান্না নব্বই দশকের এক স্বপ্নিল জুটি 

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধর – বিএমএসএস’র নিন্দা

১২ ই ফেব্রুয়ারি ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান

দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল গ্রুপ

১০

ঘাটাইলে দখলকৃত এক একর বন ভূমি থেকে স্থাপনা উচ্ছেদ।

১১

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

১২

দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ – তারেক রহমান

১৩

ঢাকা আরিচা মহাসড়কের মুলজানে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

১৪

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!

১৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস পেলেন রুমিন ফারহানা

১৬

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

১৭

ভোলা দৌলতখানে এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

১৮

রাজশাহী-৫ আসনে বিএনপির বিদ্রোহীসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৯

লোহাগড়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

২০

Design & Developed by BD IT HOST